কেন আমি দৈনন্দিন জীবনে আমার নিজের কাজ নিজে করব?
আমাদের প্রত্রেকের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ থাকে।সাধারণত আমরা নিজেরাই এ কাজগুলো করে থাকি।তবে অনেকেই আছে যারা নিজের কাজ নিজে করে না বা করতে চাই না। অথচ তোমরা একটু ভেবে দেখলে বুঝবে কাজ করার মধ্যে অনেক আনন্দ।বিখ্যাত ব্যাক্তিরাও তাদের নিজেদের কাজ নিজেরাই করতেন। অন্যেরা করে দিতে চাইলেও তারা তা করতে দিতেন না।নিজের কাজ নিজে নিজে করলে গুছিয়ে কাজ করা যায়,সময় বাঁচে অর্থের সাশ্রয় হয় ও কাজ সুন্দর হয়। নিজের কাজ অন্যে করলে তার গুরুত্ব কমে যায়। তাছাড়া কাজ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। অামরা যদি প্রাত্যহিক জীবনে নিজের কাজ নিজেই করি তাহলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন
কাজের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে
প্রাত্যহিক জীবনে নিজের কাজটি নিজে করলে কাজের প্রতি শ্রদ্ধাবোধ ও অাগ্রহ বেড়ে যাবে। নিজের কাজ নিজে করতে করতে কাজগুলোর প্রতি তোমার এক ধরনের ভালোলাগা তৈরি হবে। এর মাধ্যমে কাজ বা অন্যদের কাজের প্রতি তোমার শ্রদ্ধা বেড়ে যাবে। তখন অার কোনো কাজকে হীন বলে মনে হবে না।অাত্ননির্ভরশীল হওয়া যায়
নিজের কাজ নিজে করলে কাজ করতে করতে একসময় কাজ করার দক্ষতা বৃদ্ধি পাবে। ফলে নিজের প্রতি তোমার অাত্নবিশ্বাস জন্মাবে এবং যেকোনো কাজে অাত্ননির্ভরশীল হতে পারবে। অন্যকে দিয়ে কাজ করালে তুমি এই সুযোগ পাবে না এবং ভবিষ্যতে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে।কর্তব্য ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়
নিজের কাজ নিজে করলে কাজের প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি হবে এবং নিজেকে পরিবার বা সমাজের গুরুত্বপূর্ণ একজন বলে মনে হবে। তুমি যখন নিজেই নিজের কাজ করবে তখন নিজের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতি কর্তব্য ও দায়িত্বশীল ভুমিকা পালনে অাগ্রহ তৈরি হবে।সমস্যা সমাধান করা যায়
মাঝে মাঝে দেখা যায় হঠাৎ কোনো সমস্যার কারণে পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন না। তখন নিজের কাজসহ পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করার প্রয়োজন হয়। সবসময় নিজের কাজ নিজে করার অভিগতা থাকলে প্রয়োজনীয় মুহূর্তে পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে কোনো অসুবিধা হয় না এবং যেকোনো সমস্যা সমাধান করাব সম্ভব হয়।তো বন্ধুরা অাজকের মত এখানেই বিদায় নিচ্ছি অাবার দেখা হবে কোনো এক পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অামাদের সাথেই থাকুন।
ধন্যবাদ
অাল্লাহ্ হাফেজ


