আমরা একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে থাকি। আর এসব কথা বলার সময় আমরা নানা ধরনের Sound বা ধ্বনি ব্যবহার করি। কিন্তু আদিম যুগে মানুষ তাদের ভাব প্রকাশের জন্য নানা ধরনের প্রতীকের সাহায্য নিত। এখনো আমরা নানা ইশারায়, ইঙ্গিতে, হাত নেড়ে, মাথা দুলিয়ে, ঘাড় বাঁধিয়ে মনের ভাব প্রকাশ করি। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মুখের ধ্বনিও পরিবর্তন ঘটে। শুরু হয় ভাষা। তাই ভাষা হলো মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। সুত্ররাং একজন আর একজনের কাছে নিজের মনের ভাব প্রকাশ করার নামই হচ্ছে Language বা ভাষা।
What is Language? (ভাষা কাকে বলে?)
মনের ভাব প্রকাশক অর্থবোধক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে।
English language (ইংরেজি ভাষা)
পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষা সাহায্য কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে থকে। আমরা বাংলাদেশীরা যেমন বাংলা ভাষায় কথা বলি; তেমনি আমেরিকা, কানাডা, ব্রিটেন, অষ্ট্রেলিয়ার লোকেরা English Language বা ইংরেজি ভাষায় কথা বলে থাকে। পৃথিবীতে প্রায় আড়াই হাজার ভাষা রয়েছে। যেমনঃ বাংলা, ইংরেজি, মান্দারিন, উর্দু, হিন্দি, আরবি,জার্মানি ইত্যাদি। এগুলোর মধ্যে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলে। কারন পৃথিবীর অধিকাংশ দেশের মানুষই ইংরেজি ভাষায় জ্ঞান অর্জন করে থাকে।
What is English Language? (ইংরেজি ভাষা কাকে বলে?)
ইংরেজি ভাষাভাষী লোকেরা যে ভাষায় কথা বলে তাকে English Language বা ইংরেজি ভাষা বলে।
Mother Language (মাতৃভাষা)
জন্মের পর একটি শিশু প্রথমে তার মায়ের কাছ থেকে কথা বলতে শিখে। মায়ের মুখ থেকে শেখা ভাষার নাম হচ্ছে মাতৃভাষা। আমাদের দেশের নাম বাংলাদেশ, তাই আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আমাদের রাষ্ট্রীয় ভাষাও বাংলা। আর এ বাংলা ভাষাই আমাদের Mother language বা মাতৃভাষা।
What is mother language? (মাতৃভাষা কাকে বলে?)
মানুষ জন্মের পরে মায়ের মুখ থেকে যে ভাষায় কথা বলতে শিখে তাকে Mother Language বা মাতৃভাষা বলে।
Grammar (ব্যাকরণ)
যেকোনো ভাষারই কথা বলা হোক না কেন সব ভাষাই সাজিয়ে গুছিয়ে বলতে ও শিখতে হয়। সেজন্য ভাষা বলার ও শেখার কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি রয়েছে। এসব নিয়ম বা পদ্ধতি হচ্ছে Grammar বা ব্যাকরণ।
What is Grammar? (ব্যাকরণ কাকে বলে?)
যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরুপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে Grammar বলে।
Branches of English Grammar
What kinds of English Grammar? (Grammar-এর কয়টি অংশ এবং কী কী?)
English Grammar-এর ৫টি অংশ। যথাঃ
- Orthography (অর্থগ্রাফি) - বর্ণ প্রকরণ।
- Etymology (এটিমোলজি) - শব্দ প্রকরণ।
- Syntax (সিনটেক্স) - পদবিন্যাস
- Punctuation (পাংকচুয়েশন) - বিরাম চিহ্ন প্রকরণ।
- Prosody (প্রসোডি) - ছন্দ প্রকরণ।
- Orthography: English Grammar-এর যে অংশে Alphabet (বর্ণ্মালা) বা word (শব্দ)-এর বানান সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়া হয় তাকে Orthography নলে।
- Etymology: English Grammar-এর যে অংশে word বা শব্দের উৎপত্তি, শ্রেণিবিভাগ ও রূপান্তর সম্পর্কে আলোচনা করে, তাকে Etymology বলে।
- Syntax: English Grammar-এর যে অংশে Sentence (বাক্য)-এর গঠন রীতি সম্পর্কে আলোচনা করে তাকে Syntax বলে।
- Punctuation: English Grammar-এর যে অংশে বিরাম চিহ্ন প্রয়োগ সম্পর্কে আলোচনা করে তাকে Punctuation বলে।
- Prosody: English Grammar-এর যে অংশে ছন্দ ও কবিতা রচনার কৌশল সম্পর্কে আলোচনা করে, তাকে Prosody বলে।
ধন্যবাদ
আল্লাহ্ হাফেজ


